ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শনিবার

জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য শনিবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পার্শ্ব, কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং পার্শ্ববর্তী এলাকায় স্বল্পচাপ বিরাজ করবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

ads
ads
ads

Our Facebook Page

↑